ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের শতভাগ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে প্রথম বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/১৬২০ ঘ.
bdnews24