২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ দিন বন্ধ থাকবে ডিএসই

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার থেকে ১১ দিন বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার থেকে ১১ দিন বন্ধ থাকবে। সোমবার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, জাতীয় শোক দিবস, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর, সাপ্তাহিক বন্ধ ও ঈদের বিশেষ বন্ধের জন্য আগামী ১৫ অগাস্ট থেকে ২৫ অগাস্ট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকবে। ২৬ অগাস্ট থেকে আগের সময়সূচি অনুযায়ী বেলা সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে বলে ওয়েবসাইটে বলা হয়। রমজান মাসে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭৪৬ ঘ.