২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রি হয়েছে এমএইচ চৌধুরী সিকিউরিটিজ

৩২ কোটি ২ লাখ টাকায় বিক্রি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য এমএইচ চৌধুরী সিকিউরিটিজ লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩২ কোটি ২ লাখ টাকায় বিক্রি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য এমএইচ চৌধুরী সিকিউরিটিজ লিমিটেড। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সর্বোচ্চ দরে হাউসটি কিনে নিয়েছে বলে জানিয়েছেন ডিএসই সভাপতি রকিবুর রহমান। গ্রাহকদের অর্থ ও সিকিউরিটিজ সংক্রান্ত হিসেবে বড় ধরনের গড়মিল পাওয়ায় ডিএসই কর্তৃপক্ষ গত ১৩ মার্চ এমএইচ চৌধুরী সিকিউরিটিজের সব ধরনের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। পরে ১০ মে গ্রাহকদের পাওনা শেয়ার ও অর্থ পরিশোধে ব্যর্থতার কথা স্বীকার করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী সিকিউরিটিজ আইন অনুযায়ী সদস্যপদ বিক্রি করে গ্রাহকদের পাওনা পরিশোধের আবেদন করেন। এম এইচ সিকিউরিটিজ কেনার জন্য সাতটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে স্টান্ডার্ড ব্যাংক সর্বোচ্চ ৩২ কোটি ২ লাখ টাকা টাকায় কেনার প্রস্তাব করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮১৬ ঘ.