২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার ইস্যু নিয়ে তদন্ত হচ্ছে

পঁুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যু জটিলতায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগষ্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঁুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যু জটিলতায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বুধবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ও ডিএসইর পরিচালক আবুল হাসেমকে এ কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ডিএসইর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকার উজ জামান, আরেক পরিচালক মিনহাজ মান্নান ইমন ও আইসিএবির প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম। কমিটিকে আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে সৃষ্ট জটিলতা তদন্ত করতে বলা হয়েছে। গত ১১ জানুয়ারি আরএন স্পিনিংয়ের রাইট শেয়ারের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ক্রেতারা ১৯ ফেব্র“য়ারি থেকে ১৩ মার্চের মধ্যে তা কিনলেও নির্ধারিত সময়ে বিনিয়োগকারীদের বিও হিসাবে রাইট শেয়ার পৌঁছেনি। বিষয়টি বিনিয়োগকারীদের পক্ষ থেকে সংশিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। এর আগে এ বিষয়টি নিয়ে ১২ জুন দুই সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছিল এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮০৬ ঘ.