ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১২ সালের ৩০ এপ্রিল সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
জিপিএইচ ইস্পাতের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ নভেম্বর বেলা ১১টায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে জিপিএইচ ইস্পাতের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৪১ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১২০ ঘ.
bdnews24