২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ভারের কোনো তথ্য নষ্ট হয়নি: সিডিবিএল

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারের সমস্যার কারণে কোনো তথ্য নষ্ট হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এইচ সামাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারের সমস্যার কারণে কোনো তথ্য নষ্ট হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এইচ সামাদ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সার্ভার ঠিক আছে এবং পুরোদমে কাজ করছে।” সিডিবিএল সার্ভারে সমস্যার কারণে দেশের পুঁজিবাজারে সোমবারের লেনদেন নিষ্পত্তিতে জটিলতা দেখা দেয়। এরপর মঙ্গলবার লেনদেন বন্ধ থাকে। বুধবার থেকে অবশ্য লেনদেন পুরোদমেই চলছে। সংবাদ সম্মেলনে সিডিবিএলের নির্বাহী প্রধান আরো বলেন, বিও অ্যাকাউন্ট হোল্ডারদের নিজস্ব পোর্ট ফোলিওর তথ্য বিনা খরচে দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমডি/এমআই/১৯১৯ ঘ.