২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফটওয়্যার জটিলতার কারণ সন্ধানে কমিটি

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে সফটওয়ার জটিলতার কারণ খুঁজে বের করতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 06:58 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে সফটওয়ার জটিলতার কারণ খুঁজে বের করতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার এসইসি’র নিয়মিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিডিবিএলে সফটওয়্যারে জটিলতার কারণে দেশের পুঁজিবাজারে সোমবারের লেনদেন নিষ্পত্তি হয়নি। ফলে মঙ্গলবার লেনদেন ছিল বন্ধ। এসইসির এমআইএস বিভাগের নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন এসইসির এসইসি’র এমআইএস বিভাগের পরিচালক রাজীব আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খায়রুজ্জামান ও চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রযুক্তি বিভাগের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/০০৫৪ ঘ.