ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গত বছরের এ সময়ের তুলনায় মুনাফা বেড়েছে আরডি ফুড লিমিটেডের। আর গত বছরের তুলনায় মুনাফা কমেছে বিচ হ্যাচারি লিমিটেডের।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ব্যাংক দুটির আর্থিক বিবরণীর তথ্য প্রকাশ করা হয়।
আরডি ফুড লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ২ কোটি ৮৭ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪২ শতাংশ বেশি। গত বছরের এ সময় মুনাফা ছিল প্রায় ২ কোটি ৩ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১ কোটি ৪১ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ২৯ লাখ টাকা বেশি।
বিচ হ্যাচারি লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৯ শতাংশ কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৫ কোটি ৫ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ২৩ লাখ টাকা কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭৪৪ ঘ.
bdnews24