ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ স্টক ও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
২০১২ সালের ৩১ মার্চ সমাপনী বছরের জন্য কোম্পানিটি এ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
স্কয়ার ফার্মার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় গাজীপুরের কালিয়াকৈরে কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ আগস্ট।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে স্কয়ার ফার্মার ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৯৪ পয়সা।
কোম্পানিটি ২০১১ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫০৪ ঘ.
bdnews24