২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচকের সঙ্গে লেনদেনও কমেছে

সপ্তাহের প্রথম দিন প্রথম লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমেছে প্রায় ৪৪ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 05:44 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষ হলো নিম্নমুখী সূচক নিয়ে। লেনদেন হয়েছে গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম। রোববার ডিএসইতে অনলাইনে লেনদেনের ব্যবস্থা চালু হয় যার মাধ্যমে বিনিয়োগকারীরা ঘরে বসেই শেয়ার কেনাবেচা করতে পারছেন। লেনদেনের শুরুর পর ১০ মিনিট সাধারণ সূচক বাড়ে। এর পর তা নিচের দিকে নামতে থাকে। সূচকে ওঠানামার পর লেনদেশ শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে প্রায় ৪৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত ছিল ২২টির। হাতবদল হয়েছে ১৩৬ কোটি টাকার শেয়ার, যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে এর চেয়ে কম ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে গত ১১ মার্চ। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ৩৫ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ বাড়ে। গড় দৈনিক লেনদেন বেড়ে দাঁড়ায় ২৮১ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ১৯৩ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ৬৩ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে। এরও আগের পাঁচ সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ১৯৩ দশমিক ৮৭ পয়েন্ট, ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট, ৮৪ পয়েন্ট, ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫০১ ঘ.