ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ১০ জুন থেকে অনলাইনে লেনদেনের ব্যবস্থা চালু হচ্ছে। ফলে বিনিয়োগকারীরা ঘরে বসেই লেনদেন করতে পারবে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ১০ জুন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পুঁজিবাজার চলার সময় লেনদেন করা যাবে।
মোশাররফ জানান, অনলাইনে লেনদেনের জন্য এমএসএ প্লাস নামের সফটওয়ার আগেই পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এখন পর্যন্ত ২৩টি ব্রোকারেজ হাউজ অনলাইন ট্রেডিংয়ের আওতায় এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৪১৯ ঘ.
bdnews24