২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনভয় টেক্সটাইলের আইপিও অনুমোদন

এনভয় টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনভয় টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এনভয় টেক্সটাইল লিমিটেড তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৯০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকায় ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। লংকা বাংলা ইনভেস্টমেন্ট লি. এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি. প্রতিষ্ঠানটির আইপিওর ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮১৩ ঘ.