২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচকে যোগ একশ পয়েন্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ১০০ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 05:42 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন শেষে সাধারণ সূচক বেড়েছে প্রায় একশ’ পয়েন্ট। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে বেলা ১১টায় লেনদেন শুরুর পাঁচ মিনিটেই সূচক বাড়ে প্রায় ১১৭ পয়েন্ট। এরপর সূচক তেমন একটা পড়েনি। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৮ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত আছে ১৪টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৪৯৯ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে প্রায় ৫১ কোটি টাকা বেশি। সপ্তাহের প্রথম দিন দরপতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৮৮ পয়েন্ট। রোববার সাধারণ সূচক কমে প্রায় ১৫২ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ। দৈনিক গড় লেনদেন কমে দাঁড়ায় ৭৬১ কোটি টাকায় যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ২১ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২২ ঘ.