ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ফাস ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ফাস ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুন বেলা ১১টায় মহাখালী বাণিজ্যিক এলাকার নিটোল সেন্টারে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ফাস ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২১৬ ঘ.
bdnews24