ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২১ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ মে বেলা ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৩৪ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ২৬ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২৫৯ ঘ.
bdnews24