ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে কর্ণফুলি ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কর্ণফুলি ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুন বেলা সাড়ে ১০টায় কাকলাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে কর্ণফুলি ইন্সুরেন্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৬ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৩০ ঘ.
bdnews24