২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচক ও লেনদেন দুটোই কমল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন সাধারণ সূচক কমেছে প্রায় ৪৬ পয়েন্ট। লেনদেন হয়েছে এক হাজার ১২০ কোটি টাকার শেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন সূচক ও লেনদেন দুটোই কমেছে। টানা ৪ দিন সূচক বাড়ার পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। লেনদেন শুরুর পর প্রথম ৫ মিনিটেই সূচক প্রায় ৫১ পয়েন্ট বাড়ে। এরপর সূচকে ওঠানামা চলতে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৭ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম। লেনদেন হয়েছে প্রায় এক হাজার ১২০ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ৮১ কোটি টাকা কম। রোববার সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১২০ পয়েন্ট। লেনদেন হয় প্রায় এক হাজার ২০১ কোটি টাকার শেয়ার, যা গত সাড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি এক হাজার ৩৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল গত বছরের ৩১ জুলাই। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ও গড় দৈনিক লেনদেন দুটোই বেড়েছে। গত সপ্তাহে সাধারণ সূচক বেড়েছে ৪.৮০ শতাংশ বা ২৪৪ দশমিক ৬৯ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন হয়েছে প্রায় ৮৪৫ কোটি টাকার যা এর আগের সপ্তাহের চেয়ে ১৬ দশমিক ১৯ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ১০৯ পয়েন্ট বা ২.১৮ শতাংশ বাড়ে। এরও আগের তিন সপ্তাহেও সাধারণ সূচকও বেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩২ ঘ.