ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে নর্দান জেনারেল ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
নর্দান জেনারেল ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন বেলা সাড়ে ১০টায় কাকরাইলের আইডিইবি ভবনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে নর্দান জেনারেল ইন্সুরেন্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৯ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১২ শতাংশস্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২২১ ঘ.
bdnews24