২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকোর ৮০ লাখ শেয়ারের অনুমোদন

বেক্সিমকো লিমিটেডের ৮০ লাখ ৬৩ হাজার ৮৬৮টি শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেক্সিমকো লিমিটেডের ৮০ লাখ ৬৩ হাজার ৮৬৮টি শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসইসির ওয়েবসাইটে প্রকাশিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) ১০ টাকা মূল্যমানের ৮০ লাখ ৬৩ হাজার ৮৬৮টি সাধারণ শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয় যার সম্পূর্ণ মূল্য আট কোটি ৬ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা। ইস্যুর মাধ্যমে ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, বেক্সিমকো ফ্যাশন লিমিটেড, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন লিমিটেড ও ফ্রেশটেক্স বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডের প্রায় ১০০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে বেক্সিমকো লিমিটেড। ইস্যুকৃত শেয়ারের ওপর তিন বছরের লক-ইন থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮২৪ ঘ.