২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ ঘোষণা করেনি আইসিবি ইসলামিক ব্যাংক

শেয়ারহোল্ডারদের ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 06:31 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে বেলা ১১টায় ঢাকা সেনানিবাসের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে -২ টাকা ৭০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে -১১ টাকা ৪৪ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২২৭ ঘ.