ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ মে বেলা ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৮ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২১৬ ঘ.
bdnews24