২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিলায়েন্স ইন্সুরেন্সের ৩০% লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে রিলায়েন্স ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 06:33 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে রিলায়েন্স ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। রিলায়েন্স ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় লেক শোর হোটেলের লা-ভিটা হলে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে রিলায়েন্স ইন্সুরেন্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮৩ টাকা ৪৬ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২২৫ ঘ.