২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্জার পেইন্টসের ১৮০% লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 05:19 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়। বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ এপ্রিল বেলা সাড়ে ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ১০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮৫ টাকা ৭৪ পয়সা। ২০১১ সালের সমাপনী বছরে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ৭২ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা যা তার আগের বছর ছিল ৭০ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরেও ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১০৮ ঘ.