২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে ৪ পরিচালক নির্বাচিত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে চার পরিচালক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 05:40 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে চার পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, র‌্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হানিফ ভুঁইয়া (১৬৮ ভোট), জাহান সিকিউরিটিজের এমডি মো. শাহাজাহান (১৬৩ ভোট), রয়েল সিকিউরিটিজের এমডি আব্দুল হক (১২৯ ভোট) এবং বিএলআই সিকিউরিটিজের এমডি মিনহাজ মান্নান ইমন (১২১ ভোট)। রোববার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবুল হাসেম তাদের নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনে চারটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী। এদের মধ্যে মো. শহিদুল্লাহ সিকিউরিটিজের এমডি শরিফ আনোয়ার হোসেন (১১৬ ভোট) এবং গ্লোবাল সিকিউরিটিজের এমডি হাবিব আবদুল মোস্তাক (১১১ ভোট) নির্বাচিত হননি। ডিএসই জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান রোববার জানান, সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ডিএসইর ২২৯ জন সদস্যের মধ্যে ২০৩ জন ভোট দিয়েছেন। প্রাপ্ত ভোটের মধ্যে একটি বাতিল করা হয়। বৃহস্পতিবার নতুন চার পরিচালকসহ ১২ পরিচালক ভোট দিয়ে নতুন সভাপতি নির্বাচিত করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসএফ/আরবি/এসইউ/১৭৩৮ ঘ.