ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চারটি পরিচালক পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয় প্রার্থী।
এরা হলেন- বিএলআই সিকিউরিটিজের এমডি মিনহাজ মান্নান ইমন, রয়েল সিকিউরিটিজের এমডি আব্দুল হক, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজের এমডি শরিফ আনোয়ার হোসেন, জাহান সিকিউরিটিজের এমডি মো. শাহাজাহান, র্যাপিড সিকিউরিটিজের এমডি মো. হানিফ ভুঁইয়া এবং গ্লোবাল সিকিউরিটিজের এমডি হাবিব আব্দুল মোস্তাক।
বাকি দুই প্রার্থী ফখরুল ইসলাম ও এএস শহিদুল হক বুলবুল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ।
বৃহস্পতিবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বিডিনিউজকে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৯ ফেব্রুয়ারি আট জন তাদের মনোনয়নপত্র ডিএসইতে জমা দেন । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বৃহস্পতিবার।
আগামি ১১ মার্চ ডিএসই’র পরিচালক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ১৫ মার্চ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/পিডি/০১২২ ঘ.
bdnews24