২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত সপ্তাহে সূচক বেড়েছে

আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের সূচক বাড়লেও কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের সূচক বাড়লেও কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে (১৯ থেকে ২৩ ফেব্র“য়ারি) চার কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১০৮ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৩৬৭ পয়েন্ট, যা আগের সপ্তাহের (১২ থেকে ১৬ ফেব্র“য়ারি) চেয়ে ২ দশমিক ৫৫ শতাংশ বেশি। গত সপ্তাহে দৈনিক গত লেনদেন হয়েছে ২৪৯ কোটি টাকা। তার আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ২৮৯ কোটি টাকা। গত সপ্তাহের শুরুতে দুই দিন দরপতন হলেও বুধবার পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে অর্থমন্ত্রীর বৈঠকের খবরে শেষের দুই কার্যদিবসে বাজারে চাঙ্গাভাব দেখা যায়। সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঘোষণা দিয়েছেন, ১০ দিনের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণফোন, আরএন স্পিনিং, লংকাবাংলা ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, কেয়া কসমেটিকস, মার্কেন্টাইল ব্যাংক ও ইউনাইটেড এয়ারওয়েজ। দাম বৃদ্ধির শীর্ষে ছিল- লংকাবাংলা ফাইন্যান্স, আরএন স্পিনিং, সায়হাম টেক্সটাইল, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো লিমিটেড, জাহিনটেক্স, কেয়া কসমেটিকস, তাল্লু স্পিনিং, অ্যারামিট সিমেন্ট ও ওসমানিয়া গ্লাস। দাম কমার শীর্ষে ছিল, ন্যাশনাল ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, আরএকে সিরামিকস, শ্যামপুর সুগার, জিল বাংলা সুগার, মিরাকল, আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং হাক্কানী পাল্ম ও পেপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি /এসইউ/১৫৪০ ঘ.