ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফিনান্স ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
পূবালী ব্যাংক
পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে। ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ বেলা সাড়ে ১১টায় গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক-সিডিএমে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।
এছাড়া পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে দুই হাজার কোটি টাকা করার জন্য ৩১ মার্চ বেলা ১১টায় একই স্থানে জরুরি সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। এজন্য রেকর্ড তারিখও ৬ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে পূবালী ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৫ টাকা ৭৯ পয়সা।
ব্যাংকিং খাতের এ কোম্পানি ২০১০ সালের সমাপনী বছরে ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে। ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ মার্চ সকাল ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ব্র্যাক ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৫ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৮ টাকা ৮০ পয়সা।
ব্যাংকিং খাতের এ কোম্পানি ২০১০ সালের সমাপনী বছরে ২০ শতাংশ স্টক লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
আইডিএলসি ফিনান্স
আইডিএলসি ফিনান্সের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে আইডিএলসি ফিনান্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১২ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৩২ টাকা ৫৩ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৬৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
সিনোবাংলা
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ অক্টোবর সমাপনী বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ মে বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জের গজারিয়ার বড় বালুয়াকান্দিতে কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২২ টাকা ৫৩ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২২১ ঘ.
bdnews24