২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কেন্টাইল ও এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে এবি ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 05:08 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে এবি ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে। এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে। মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে। এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মে বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে পহেলা মার্চ। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে এবি ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৪০ টাকা ২৯ পয়সা। ব্যাংকিং খাতের এ কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ সকাল বেলা ১১টায় রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে মার্কেন্টাইল ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৯ টাকা ৫৯ পয়সা। ২০১০ সালের সমাপনী বছরে মার্কেন্টাইল ব্যাংক ২২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১০০ ঘ.