২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রোকারেজ হাউজ পরিদর্শনে ডিএসইর পর্যবেক্ষকরা

নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে দুটি ব্রোকারেজ হাউজ পরিদর্শন করছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মনিটরিং দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে দুটি ব্রোকারেজ হাউজ পরিদর্শন করছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মনিটরিং দল। সোমবার ডিএসই এর এক ঊর্র্ধ্বতন কর্মকর্তা জানান, সকালে শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ এবং এবি ব্যাংক সিকিউরিটিজের কার্যক্রম পরিদর্শন করে মনিটরিং দল। কর্মকর্তাটি জানান, ব্রোকারেজ হাউজগুলোর লেনদেন খতিয়ে দেখতেই এ কার্যক্রম শুরু করেছে। নিয়মিতভাবেই তা চলবে। পর্যায়ক্রমে সব ব্রোকারেজ হাউজে মনিটরিং দল যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৩৩৪ ঘ.