ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভুক্ত চারটি কোম্পানির চার পরিচালক।
এরা হলেন, সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক মো. রজ্জব শরীফ, শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক মো. আবদুল বারেক, তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের পরিচালক আনোয়ার হোসেন খান এবং উত্তরা
ব্যাংকের পরিচালক বদরুন্নেসা শারমিন ইসলাম।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মো. রজ্জব শরীফ সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের ১ লাখ শেয়ার কিনবেন।
মো. আব্দুল বারেক শাহজালাল ইসলামী ব্যাংকের ২ লাখ শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
আনোয়ার হোসেন খান তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের ৮০ হাজার শেয়ার কিনবেন।
বদরুন্নেসা শারমিন ইসলাম উত্তরা ব্যাংকের ১ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন।
বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭২৬ ঘ.
bdnews24