২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ব্যাপক দরপতন

দরপতনের ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কমেছে ৩০৩ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৪ হাজার ২০০ পয়েন্টের নিচে নেমে গেছে। রোববার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমতে থাকে লেনদেন শুরুর পর থেকেই। দিন শেষে সাধারণ সূচক ৩০৩ পয়েন্ট বা ৬ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৪ হাজার ১৮৩ পয়েন্ট হয়েছে, যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সর্বনিু। এর আগে ৪ হাজার ২০০ পয়েন্টের নিচে ডিএসই সাধারণ সূচক ছিল প্রায় ২৬ মাস আগে ২০০৯ সালের ১৯ নভেম্বর। রোববার হাতবদল হওয়া ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ২৫৪টিরই। বেড়েছে ৩টির এবং অপরিবর্তিত আছে ২টির দাম। লেনদেন হয়েছে ২৬১ কোটি টাকার শেয়ার। রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৭৪৩ পয়েন্ট কমে ১২ হাজার ১৮১ হয়েছে। বাছাই সূচক (সিএসসিএক্স) ৪৮৭ পয়েন্ট কমে ৭ হাজার ৭৮৭ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে প্রায় ৩৯ কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া ১৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫টির, কমেছে ১৭৮টির, এবং অপরিবর্তিত আছে ১টির। পুঁজিবাজারের টানা দরপতনের কারণ জানতে চাইলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, “বাজার স্থিতিশীল করার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। তারপরও বাজারে কেন দরপতন হচ্ছে তা খোঁজা হচ্ছে।” ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো - গ্রামীণ ফোন, বেক্সিমকো লি., ইউনাইটেড এয়ারওয়েজ, এনবিএল, আরএন স্পিনিং, সোস্যাল ইসলামি ব্যাংক লি., ইউসিবিএল, বীকন ফার্মা, ম্যাকসন স্পিনিং ও ফু-ওয়াং সিরামিকস্। দর বাড়ার শীর্ষে প্রধান ৩টি কোম্পানি হলো - প্রাইম ১ আইসিবিএ, এবি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ও ন্যাশনাল টি কোম্পানি। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কো¤পানি হলো - ৭ম আইসিবি, জিলবাংলা সুগার মিল, ডেসকো লি., বিডি অটোকারস, দুলামিয়া কটন, আরএন স্পিনিং, উত্তরা ফাইন্যান্স, ফাইন ফুডস্, প্রাইম ফাইন্যান্স ও মেট্রো স্পিনিং। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড কমিশন প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর ডিসেম্বরে পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেলেও জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবার দরপতন শুরু হয়। গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুটোই কমে। গত সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৪১ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ১৯ শতাংশ কম। তার আগের সপ্তাহের চার কার্যদিবসে (১৫ থেকে ১৯ জানুয়ারি) সাধারণ সূচক ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে। ওই সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার শেয়ার, যা এর আগের সপ্তাহের তুলনায় ৩৪ শতাংশ কম। তার আগের সপ্তাহেও ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছিল। ওই সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। ওই সময় ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা এর আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৫২৫ ঘ.