ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সায়হাম কটনমিল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) ছেড়ে মুলধন সংগ্রহের অনুমতি দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বুধবার কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র সাইফুর রহমান।
সাইফুর জানান, সায়হাম কটনমিল লিমিটেড ৪ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ১০ টাকা প্রিমিয়ামসহ মূল্য হবে ২০ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৮ টাকা ৭৩ পয়সা।
আইপিও থেকে সংগৃহীত অর্থ প্রতিষ্ঠানটির জমি ও অবকাঠামো উন্নয়ন খাতে ব্যয় করা হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/এসইউ/১৫০৫ ঘ.
bdnews24