ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
২০১১ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য কোম্পানিগুলো এ লভ্যাংশ ঘোষণা করেছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিং ১৫ শতাংশ স্টক, তাল্লু স্পিনিং ১৫ শতাংশ স্টক, বঙ্গজ ৩২ শতাংশ স্টক, কোহিনুর কেমিক্যাল ৪০ শতাংশ নগদ ও ওরিয়ন ইনফিউশন ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এছাড়া তাল্লু স্পিনিং একটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ইস্যু করারও প্রস্তাব করেছে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে মিথুন নিটিংয়ের ১০০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪৬ টাকা ১০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২২০ টাকা ৬৪ পয়সা।
তাল্লু স্পিনিংয়ের ১০০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৯ টাকা ৭৩ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১২০ টাকা ১৫ পয়সা।
বঙ্গজের প্রতিটি ১০০ টাকার শেয়ারে আয় হয়েছে ২৫ টাকা ৭৬ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৬০ টাকা ২১ পয়সা।
কোহিনুর কেমিক্যালসের ১০০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৮৫ টাকা ১৬ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৫ টাকা ৬৭ পয়সা।
ওরিয়ন ইনফিউশনের ১০০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১৬ টাকা ১৩ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৯৩ টাকা ২৩ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১২৪১ ঘ.
bdnews24