২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন রোধে সিলেট চেম্বারের ১৩ সুপারিশ

সিডিবিএল চার্জ কমানো, মার্চেন্ট ব্যাংগুলোকে আইনের আওতায় আনা, ব্যাংক সুদের হার কমানোসহ শেয়ার বাজারে অব্যাহত দরপতন রোধে ১৩ দফা সুপারিশ করেছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

সিলেট, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডিবিএল চার্জ কমানো, মার্চেন্ট ব্যাংগুলোকে আইনের আওতায় আনা, ব্যাংক সুদের হার কমানোসহ শেয়ার বাজারে অব্যাহত দরপতন রোধে ১৩ দফা সুপারিশ করেছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রোববার দুপুরে সাংবাদিকেদের সঙ্গে এক মতবিনিময় সভায় চেম্বারের পক্ষে সভাপতি ফারুক আহমদ মিসবাহ এসব সুপারিশ তুলে ধরেন। এরই মধ্যে পুঁজিবাজারে অব্যাহত দরপতনে ঢাকায় ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা আমরণ অনশন শুরু করেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন দলের রাজনীতিবিদরাও। সিলেট চেম্বারের সুপারিশের মধ্যে রয়েছে- নতুন বিনিয়োগকারী সৃষ্টিতে ছোটবড় শহরে ব্রোকারেজ হাউজ খোলার অনুমতি, বিনিয়োগকারীদের সুবিধার্থে ব্যাংক সুদের হার কমানো, মার্চেন্ট ব্যাংগুলোকে আইনের আওতায় আনা, ওটিসি মার্কেটকে গতিশীল করা, ফোর্স সেইল বন্ধ করা, এসইসিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা ও বংলাদেশ ফান্ডের সঠিক ব্যবহার নিশ্চিত করা। মতবিনিময় সভায় প্রবাসী অধ্যুষিত সিলেটৈর প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করাতে বিশেষ ইকোনমিক জোন স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি জিয়াউল হক, পরিচালক লায়েছ উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭১৫ ঘ.