ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ তাল্লু স্পিনিং ও বিডি অটোকারসের শেয়ারের 'অস্বাভাবিক' দাম বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানিদুটি।
স¤প্রতি 'অস্বাভাবিকভাবে' শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কী না তা গত ৫ অক্টোবর কোম্পানিদুটির কাছে জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
এর জবাবে রোববার কোম্পানি দুটি জানিয়েছে, 'অস্বাভাবিক' মূল্য বাড়ার পেছনে তাদের কাছে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই।
গত ৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১৯ কার্যদিবসে ডিএসইতে বস্ত্র খাতের তাল্লু স্পিনিংয়ের শেয়ারের দাম বাড়ে ২৪৫ টাকা ৫০ পয়সা বা ৪২ শতাংশ।
এদিকে গত ১২ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১৭ কার্যদিবসে প্রকৌশল খাতের বিডি অটোকারসের দাম বাড়ে ১৪৫ টাকা ৭৫ পয়সা বা ২৬ দশমিক ৭৯ শতাংশ।
অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য না থাকার কথা জানানোর পর ডিএসইতে রোববার দুটি কোম্পানির শেয়ার দর হারিয়েছে।
৭ দশমিক ২৩ শতাংশ কমে তাল্লু স্পিনিংয়ের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৭৭০ টাকায়। আর ৪ দশমিক ১০ শতাংশ কমে বিডি অটোকারসের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৬৬১ টাকা ৫০ পয়সায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/ ১৮০৪ ঘ.
bdnews24