২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনের ফি কমালো সিডিবিএল

লেনদেনের ফি ৩০ শতাংশ কমিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। মঙ্গলবার বিকালে সিডিবিএল বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেনের ফি ৩০ শতাংশ কমিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। মঙ্গলবার বিকালে সিডিবিএল বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন প্রতি এক লাখ টাকার লেনদেনে ২৫ টাকা ফি নেয়া হতো। এখন এর বদলে ১৭ টাকা ৫০ পয়সা নেওয়া হবে। এছাড়া রাইট ইস্যু, বোনাস ইস্যুর লেনদেন ফিও ৩০ শতাংশ কমবে। সিডিবিএল পরিচালনা বোর্ডের সদস্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিডিবিএল -এর লেনদেন ফি ৩০ শতাংশ কমানো হয়েছে। এর মধ্যে করপোরেট এ্যাকশন (রাইট, বোনাস ইস্যু) ইত্যাদিও ৩০ শতাংশ কমবে।" সিডিবিএল -এর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী বলেন, "বোর্ডের বৈঠকে লেনদেন ফি ৩০ শতাংশ কমানো হয়েছে। বুধবার থেকেই এটি কার্যকর হবে।" বাজারে দরপতনের পর থেকেই সিডিবিএলের ফি কমানোর দাবি করে আসছিল ব্র্রোকারেজ হাউজগুলো। ইলেকট্রনিক পদ্ধতিতে পুঁজিবাজারে লেনদেনের যাবতীয় তথ্য সিডিবিএল সংরক্ষণ করে থাকে। এ জন্যে প্রতিটি লেনদেনে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ নেয় সংস্থাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/ ১৮৩৫ ঘ.