২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিএনপির সমাবেশের মাঠ প্রস্তুতে সিটি করপোরেশনের গাড়ি

ভাড়া দিয়ে এই গাড়ি ব্যবহার হচ্ছে বলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান।  

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2022, 10:13 PM

Updated : 16 Nov 2022, 10:13 PM

বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ প্রস্তুতে সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করা হচ্ছে।

এ জন্য নিয়মমতো ‘ভাড়া দেওয়া হয়েছে’ বলে জানান সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী।

বুধবার বিকালে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, মাঠের উঁচু-নিচু জায়গাগুলো বালু দিয়ে ভরাট করে সমান করতে সিলেট সিটি করপোরেশন লেখা রোলার ব্যবহার করা হচ্ছে। মাঠে পানি ছিটানোর কাজে ব্যবহার হচ্ছে করপোরেশনের পানি পরিবহনকারী গাড়ি।   

এ বিষয়ে জানতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।