শরীয়তপুরে নদী থেকে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার
লাশের অনেক অংশ নষ্ট হয়ে যাওয়ায় ফলে তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান ওসি।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পদ্মা নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার ঘড়িসার ইউনিয়নের চণ্ডীপুর লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান।
ওসি বলেন, বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।
তবে লাশের অনেক অংশ নষ্ট হয়ে গেছে, যার ফলে অনেক চেষ্টা করেও তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান ওসি।
