ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
কাজ চলছে; কিছুক্ষণের মধ্যে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানান লোকোশেড ইনচার্জ।
জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকায় এই ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেলস্টেশন মাস্টার নাজমুল হক খান জানান।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নগরীর সুতিয়াখালী এলাকায় আসতেই ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ময়মনসিংহের লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, “জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে এসেছি।”
কাজ চলছে; কিছুক্ষণের মধ্যে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানান তিনি।
