১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে শিক্ষা কর্মকর্তার মামলায় শিক্ষকের ২ বছরের কারাদণ্ড

রায়ে একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

ময়মনসিংহে শিক্ষা কর্মকর্তার মামলায় শিক্ষকের ২ বছরের কারাদণ্ড

কয়েস আল কায়কোবাদ ওরফে লাজুক

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 08:12 PM

Updated : 23 Aug 2023, 08:12 PM

ময়মনসিংহের গৌরীপুরে নারী শিক্ষা কর্মকর্তার করা মামলায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে সাইবার ট্রাইবুনাল ময়মনসিংহ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মসিউর রহমান জানান, গত ২১ অগাস্ট আসামির উপস্থিতিতে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। 

রায়ে একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।   

দণ্ডপ্রাপ্ত কয়েস আল কায়কোবাদ ওরফে লাজুক মাস্টার (৪০) উপজেলার ৫০ নম্বর ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

মামলার রায়ে রুমা ও বাপ্পী নামে অন্য দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে পিপি মসিউর রহমান জানান, সে সময় এক নারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ওই শিক্ষক।

এ ঘটনায় ২০০০ সালের ১৯ জানুয়ারি লাজুকসহ তিন জনকে আসামি করে আদালতে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।

মামলার বাদী বলেন, “রায়ের বিষয়টি পিপি আমাকে জানিয়েছেন। তবে রায়ে যে শাস্তি হয়েছে, তা অপরাধের তুলনায় কম বলেই মনে করি। কারণ, একজন শিক্ষক সমাজ গঠনে ভূমিকা রাখেন, তার দ্বারা এ ধরনের অপরাধ কাম্য নয়।”