১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিরাপদ পানির দাবিতে সাতক্ষীরায় নারীদের ‘কলস ধর্মঘট’

সুন্দরবনের মালঞ্চ নদীতে খালি কলস ভাসিয়ে দিয়ে ও খালি কলস উল্টে এই ধর্মঘট পালন করেছেন নারীরা।

নিরাপদ পানির দাবিতে সাতক্ষীরায় নারীদের ‘কলস ধর্মঘট’

নদীতে খালি কলস ভাসিয়ে দিয়ে প্রতিবাদ করেছেন নারীরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2024, 01:36 PM

Updated : 22 Mar 2024, 01:36 PM

নিরাপদ পানির দাবিতে সাতক্ষীরার সুন্দরবন উপকূলের নারীরা ‘কলস ধর্মঘট’ পালন করেছেন। 

শুক্রবার বিশ্ব পানি দিবসে সুন্দরবনের মালঞ্চ নদীতে খালি কলস ভাসিয়ে দিয়ে ও খালি কলস উল্টে এই ধর্মঘট পালন করেছেন তারা। 

এই কর্মসূচির সমর্থনে সকাল ৭টা থেকে মুন্সিগঞ্জ টু হরিনগর সড়কে কলসবন্ধন ও সমাবেশ করেছেন শতশত নারী, পুরুষ ও শিশু। 

বিশ্ব পানি দিবসে সারাদেশে বিভিন্ন কর্মসূচির সঙ্গে সাতক্ষীরার সুন্দরবনের মালঞ্চ নদী উপকূলে এসব আয়োজন করে  ‘সুশীলন’। 

এসব কর্মসূচিতে সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য ‘শান্তির জন্য পানি’ নিয়ে আলোচনা করেন বক্তারা। 

বক্তৃতা করেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়াদ্দার, শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, সিদ্ধার্থ মন্ডল, ইউপি সদস্য হরিদাস হালদার, সংরক্ষিত মহিলা সদস্য পলাশী রাণী সরকার, আঞ্জুমান আরা, শংকরী রাণী সরকার, নমিতা রাণী প্রমুখ।