২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় টোল আদায় নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধারাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় টোল আদায় নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পিকআপভ্যান থেকে টোল আদায়কে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2022, 06:23 PM

Updated : 03 Dec 2022, 06:23 PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পিকআপভ্যান থেকে টোল আদায়কে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।  

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধারাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান। 

নিহত শীতল মিয়া (৫৫) মুক্তারামপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাইফুদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় মুক্তারামপুর-ধরাভাঙ্গা সড়কে পিকআপভ্যান থেকে টোল আদায়কে কেন্দ্র করে মুক্তারামপুর গ্রামের বাসিন্দা ইব্রাহীম মিয়ার সঙ্গে ধরাভাঙ্গা গ্রামের রহিম মিয়ার কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। 

এ ঘটনার জেরে শনিবার সকাল থেকেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় মুক্তারামপুর ও ধরাভাঙ্গা গ্রামের লোকজন। এ ঘটনায় আহত শীতল মিয়া চিকিৎসাধীন অবস্থায় নরসিংদীর একটি হাসপাতালে মারা যান। বাকিদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ব্যাপারে এখনও মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।