১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে গৃহবধূ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০১৮ সালের ২৫ জুলাই আদালতের রায়ের পর থেকে উজ্জ্বল পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।

মাদারীপুরে গৃহবধূ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকার হাজারিবাগের একটি বাসা থেকে উজ্জ্বল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 04:27 PM

Updated : 15 Apr 2023, 04:27 PM

মাদারীপুরে গৃহবধূ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে পাঁচ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঢাকার হাজারিবাগের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম। 

আসামি উজ্জ্বল খান (৩০) মাদারীপুর শহরের রকেট বিড়ি এলাকার বাসিন্দা। 

মামলার বরাত দিয়ে আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ২৮ জুলাই গৃহবধূ শাহজাদী বেগমকে হত্যার পর তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেন আসামিরা।এরপর ৯ অগাস্ট তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় শাহজাদীর মা নাছিমা বেগম বাদী হয়ে মাদারীপুর সদর থানায় মামলা করেন। 

মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর সদর থানার এসআই মো. সুলতান মাহমুদ শাহজাদীর স্বামী বাবু সরদার, তার দুই সহযোগী উজ্জ্বল খান ও নাঈম চৌকিদারকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। 

তিনি আরও বলেন, ২০১৮ সালের ২৫ জুলাই মাদারীপুর জেলা ও দায়রা জজ তিন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সে সময় থেকে উজ্জ্বল পলাতক ছিলেন। 

শনিবার দুপরে উজ্জ্বলকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।