২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা অমি গ্রেপ্তার

এর আগে ২০১৯ সালে অমিকে জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল।

ভোলায় চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা অমি গ্রেপ্তার

ভোলা জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমি।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 12:15 AM

Updated : 15 Jul 2023, 12:15 AM

ভোলায় চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে শহরের গাজীপুর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির জানান।

এর আগে সকাল ৯টায় অমির বিরুদ্ধে ৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন ইলিশা লঞ্চঘাটের ম্যানেজার মো. মহসিন ঘরামি। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা অমি ৩০ জুন ইলিশা লঞ্চঘাটের ইজারাদার আল নোমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাকে ২ লাখ টাকা দেওয়া হয়। বাকি ৩ লাখ টাকার জন্য ফারুক নামে ঘাটের এক স্টাফকে মারধর করা হয়।

এর আগে ২০১৯ সালে অমিকে জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল। তখন তিনি বেশ কিছুদিন কারাগারে থেকে জামিনে বেরিয়ে আসেন। 

ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির জানান, ছাত্রলীগ নেতাকে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।