কিশোরগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
হাশেম পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য সম্রাটের মোটরসাইকেলে করে করিমগঞ্জের সোবহানিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মাদ্রসাশিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম শাহীন মণ্ডল।
নিহতরা হলেন- মোহাম্মদ হাবিবুর রহমান হাশেম (৩২) ও সম্রাট মিয়া (৩৮)। হাশেম ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে। তিনি চৌগাঙ্গা ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। সম্রাট মিয়া তাড়াইল উপজেলা কাজলা গ্রামের নাজিমুদ্দিন ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
সহকারী পুলিশ সুপার শাহীন বলেন, হাশেম সকালে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য সম্রাটের মোটরসাইকেলে করে করিমগঞ্জের সোবহানিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে চামড়াঘাট থেকে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:
