মানিকগঞ্জে হেরোইনসহ যুবক গ্রেপ্তার
হেরোইন উদ্ধারের ঘটনায় শিবালয় থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হবে।
মানিকগঞ্জের শিবালয়ে ১১০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে জেলার শিবালয় উপজেলার উত্তর খানপুর থেকে মো. ওয়াসিম মোল্লা নামের ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ওয়াসিম উত্তর খানপুর এলাকার আলম মোল্লার ছেলে।
হেরোইন উদ্ধারের ঘটনায় শিবালয় থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হবে বলে জানিয়েছেন ওসি।
