Published : 09 Mar 2024, 06:26 PM
চাঁদপুরের শাহরাস্তিতে ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে এক যুবক ও কিশোরকে আটক করেছে পুলিশ।
সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করা হয় বলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত জানান।
আটক যুবকের নাম-আরমান হোসেন। তিনি ওই ইউনিয়নের হাড়াইরপাড় গ্রামের এমরান হোসেনের ছেলে। তার বয়স ২৩ বছর। আরেকজন কিশোর। তার বয়স ১৬ বছর।
ইউএনও বলেন, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আরমান ও এক কিশোরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নির্দেশে গ্রেপ্তার করে পুলিশ।
“পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরমানকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক কিশোরকে ভবিষ্যতের জন্য মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেন।”