২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মনোনয়ন ফরম জমার পর প্রার্থীর প্রস্তাবকারীর মৃত্যু

এম এ জলিল ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাবের আব্দুল্লাহ সাদীর প্রস্তাবকারী ছিলেন তিনি।

বরিশালে মনোনয়ন ফরম জমার পর প্রার্থীর প্রস্তাবকারীর মৃত্যু

বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2023, 01:06 AM

Updated : 17 May 2023, 01:06 AM

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পর প্রস্তাবকারী মারা গেছেন।

মঙ্গলবার বিকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এম এ জলিল (৭০) নামের এই ব্যক্তি নগরীর চৈতন্য স্কুলের শিক্ষক ছিলেন। প্রয়াত এম এ জলিল নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষিরোধ মুখার্জী লেনের বাসিন্দা।

ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাবের আব্দুল্লাহ সাদীর প্রস্তাবকারী ছিলেন তিনি। 

কাউন্সিলর পদপ্রার্থী সাদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের মনোনয়ন ফরমে তার প্রার্থী হওয়ার প্রস্তাবকারী ছিলেন প্রবীণ এম এ জলিল। বেলা ১১টার দিকে তাকে নিয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বেলা ১২টার দিকে বাসায় ফিরে যান তিনি।

“বিকাল ৪টার দিকে বুকে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

নগরীর ১৮ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দেওয়া সাদি বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বর্তমানে দলীয় কোনো পদ না থাকায় নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন সাদি।