২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীর মরা পদ্মা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দুপুরে মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

রাজবাড়ীর মরা পদ্মা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ী সদর হাসপাতাল

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2022, 05:47 PM

Updated : 13 Nov 2022, 05:47 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মরা পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানালঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি সিরাজুল কবির।

ওসি সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

“আনুমানিক ৪০ বছর বয়সী ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুবৃর্ত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে।”