২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকের চালকসহ ২ জন নিহত

আহত হয়েছেন বাসের আরও ১০ যাত্রী, তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দিনাজপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকের চালকসহ ২ জন নিহত

নবাবগঞ্জের চরারহাট বাজারে এলাকায় একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 11:45 AM

Updated : 18 Jul 2023, 11:45 AM

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও বাসের যাত্রী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন যাত্রী। 

মঙ্গলবার ভোর ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের নবাবগঞ্জের চরারহাট বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি তৌহিদুল ইসলাম।

নিহত ট্রাক চালক আকমল (৩৫) হোসেনের বাড়ি পাবনার সাথিয়ায় এবং বাস যাত্রী জান্নাতুল আরার (১৩) বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে। 

ওসি তৌহিদুল জানান, মা এন্টারপ্রাইজের বাসটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। পথে নবাবগঞ্জের চরারহাট বাজারে এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। আহত হন বাসের আরও ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।” 

ওসি তৌহিদুল আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।